বিভাগঃ A
১. বাংলাদেশের ‘জাতীয় পতাকা দিবস’ কবে?
ক) ১ মার্চ খ) ২ মার্চ
গ) ৩ মার্চ ঘ) ৪ মার্চ
২. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
ক) ১০ নম্বর খ) ৮ নম্বর
গ) ২ নম্বর ঘ) ৩ নম্বর
৩. বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
ক) রাজশাহী খ) সিলেট
গ) কুমিল্লা ঘ) যশোর
৪. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) মাইনুল হোসেন
খ) রুহুল কুদ্দুস
গ) তানভীর কবির
ঘ) এইচ টি ইমাম
৫. ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন কে?
ক) এম এ হান্নান
খ) মেজর জিয়াউর রহমান
গ) এম আর আখতার মুকুল
ঘ) আবু সাঈদ চৌধুরী
৬. ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
ক) ১৭৫ জন খ) ৪২৬ জন
গ) ২৮৫ জন ঘ) ৬৭৬ জন
৭. একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি মুক্তিযোদ্ধা ইউ কে চিং মারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
ক) ৮ নম্বর খ) ২ নম্বর
গ) ১০ নম্বর ঘ) ৬ নম্বর
৮. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়?
ক) মতিউর রহমান
খ) হামিদুর রহমান
গ) রুহুল আমীন
ঘ) মোস্তফা কামাল
৯. জাতিসংঘের সদস্যপদ লাভে কোন দেশ বাংলাদেশের বিপক্ষে ভেটো দিয়েছিল?
ক) রাশিয়া খ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) চীন ঘ) ভারত
১০. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট কে ছিলেন?
ক) ঝু এনলাই খ) ইয়ান হো
গ) মা-ও সেতুং ঘ) শরণ সিং
১১. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস ‘আর্তনাদ’ লিখেছেন—
ক) সেলিনা হোসেন
খ) শওকত ওসমান
গ) মাহবুব-উল আলম চৌধুরী
ঘ) আলাউদ্দিন আল আজাদ
১২. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘একাত্তরের জননী’ কে লিখেছেন?
ক) জাফর ইকবাল
খ) জাহানারা ইমাম
গ) রমা চৌধুরী
ঘ) রাবেয়া খাতুন
১৩. 'The Blood Telegram' বইটি কার লেখা?
ক) গ্যারি জে. বাস
খ) সিদ্দিক সালিক
গ) মেজর আব্দুল জলিল
ঘ) আর্চার কে ব্লাড
১৪. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে?
ক) ৩৬তম খ) ৩৯তম
গ) ৩৭তম ঘ) ২৯তম
১৫. বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত বছরের জন্য?
ক) ১০০ বছর খ) ২৫ বছর
গ) ৫০ বছর ঘ) ৩৫ বছর
১৬. বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল রয়েছে?
ক) চীন খ) রাশিয়া
গ) জাপান ঘ) ইরাক
১৭. মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) মোস্তফা হারুন কুদ্দুস হিলি
খ) স্থপতি ফরিদউদ্দীন আহমেদ
গ) স্থপতি জামি-আল-শফি
ঘ) মঈনুল হোসেন
১৮. জাতীয় জন্মনিবন্ধন দিবস
ক) ১ জুলাই খ) ৩ জুলাই
গ) ৪ জুলাই ঘ) ৭ জুলাই
১৯. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
ক) ইরাক খ) সেনেগাল
গ) কুয়েত ঘ) বার্বাডোস
২০. বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে?
ক) ১৯৭২ খ) ১৯৮৭
গ) ১৯৭৬ ঘ) ১৯৮৪
বিভাগঃ B
১. পদ কত প্রকার?
ক. ৫ প্রকার খ. ২ প্রকার
গ. ৩ প্রকার ঘ. কোনোটিই নয়
২. সব্যয় পদ কত প্রকার?
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার ঘ. কোনোটিই নয়
৩. অভিযাত্রী, মানুষ কোন পদ?
ক. বিশেষ্য পদ
খ. বিশেষণ পদ
গ. সর্বনাম পদ
ঘ. ক্রিয়াপদ
৪. পাখি, গাছ, নদী, ইংরেজ কোন পদ?
ক. নামবাচক বিশেষ্য পদ
খ. জাতিবাচক বিশেষ্য পদ
গ. সমষ্টিবাচক বাশেষ্য পদ
ঘ. কোনোটিই নয়
৫. ধীরে ধীরে বায়ু বয়। ফিরে ফিরে চায়। উপরিউক্ত বাক্যটি কোন পদ?
ক. ক্রিয়া বিশেষণ
খ. বিশেষণের বিশেষণ
গ. অব্যয়ের বিশেষণ
ঘ. বাক্যের বিশেষণ
৬. খোদ, আপনি, নিজে কোন সর্বনাম পদ?
ক. ব্যক্তিবাচক খ. আত্মবাচক
গ. সাকল্যবাচক
ঘ. ব্যতিহারিক
৭. আর, সুতরাং, অধিকন্তু শব্দগুলো কোন অব্যয়?
ক. সংযোজক অব্যয়
খ. বিয়োজক অব্যয়
গ. সংকোচক অব্যয়
ঘ. অন্বয়ী অব্যয়
৮. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’—বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয়?
ক. সমন্বয়ী খ. অন্বয়ী
গ. পদান্বয়ী ঘ. অনুকার
৯. ‘সে নাকি আসবে না।’ এখানে ‘না’ অব্যয় কী অর্থে প্রযুক্ত হয়েছে?
ক. অনুমান খ. সম্ভাবনা
গ. বিস্ময় ঘ. বিরক্তি
১০. ‘শুধু শুধু তিনি রেগে ওঠেন।’ বাক্যটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক. ক্রমশ খ. আকস্মিকতা
গ. অভ্যাস ঘ. ব্যাপ্তি
১১. ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে কয় ভাগে করা হয়েছে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১২. ক্রিয়ার ভাব কয় প্রকার?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
১৩. ভালো করে পড়লে সফল হবে। এখানে ক্রিয়ার ভাব প্রকাশ পেয়েছে?
ক. নির্দেশক খ. অনুজ্ঞা
গ. সাপেক্ষ ঘ. কোনোটিই নয়
১৪. আমরা তাজমহল দর্শন করলাম। এখানে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক. মিশ্র খ. যৌগিক
গ. প্রযোজক ঘ. কোনটিই নয়
১৫. অনুজ্ঞা প্রকাশক বাক্য কোনটি?
ক. চুপ থাক
খ. সে একটু হাসুক
গ. তার মঙ্গল হোক
ঘ. কোনোটিই নয়
১৬. নিচের কোনটি সমধাতুজ কর্মের বাক্য?
ক. বেশ এক ঘুম ঘুমিয়েছি
খ. ঘটনাটা শুনে রাখ
গ. তিনি বলতে লাগলেন
ঘ. কোনোটিই নয়
১৭ ‘আ মরি বাংলা ভাষা’—এ চরণে ‘আ’ দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. আশাবাদ খ. আবেগ
গ. আনন্দ ঘ. আনুগত্য
১৮. দ্বারা, দিয়া, হইতে, থেকে এগুলোকে বলে—
ক. অব্যয় খ. সর্বনাম
গ. উপসর্গ ঘ. কোনোটিই নয়
১৯. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কিংবা অব্যয়টি কোন অব্যয়?
ক. অনুকার খ. বিয়োজক
গ. সমুচ্চয়ী ঘ. সংযোজক
২০. বাংলা ভাষায় কয় ধরনের অব্যয় ব্যবহৃত হয়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
বিভাগঃ C
১. What is the verb of the word 'woman'?
ক. Womanly
খ. Womanize
গ. Womanify
ঘ. Womanship
২. He sat beside me. Here 'beside' is—
ক. An adverb
খ. A verb
গ. A preposition
ঘ. A conjunction
৩. Noun of the 'Know' is—
ক. Knowing
খ. Known
গ. Knowledge
ঘ. Unknown
৪. Adjective of 'Circle' is—
ক. Circular
খ. Circulation
গ. Circulate
ঘ. Encircle
৫. He reached home safely. Here 'Safely' is—
ক. Noun খ. Verb
গ. Adverb ঘ. Adjective
৬. What is the adjective of the word 'Heart' is—
ক. Heart
খ. Heartening
গ. Hearten
ঘ. Heartful
৭. Choose the verb form of 'Friend' is
ক. Befriend খ. Friendly
গ. Friendship
ঘ. Friend
৮. I had a talk with him. Here 'talk' is—
ক. Verb খ. Noun
গ. Adverb ঘ. Adjective
৯. He has been ill—Friday.
ক. from খ. on
গ. in ঘ. since
১০. He had written the book before he—.
ক. had retired
খ. retired
গ. will be retired
ঘ. has retired
১১. She told me his name after he—.
ক. left খ. had left
গ. has been left
ঘ. has left
১২. The path—paved, so were able to walk to through the path.
ক. had been
খ. was
গ. has been
ঘ. being
১৩. I—him only one letter up to just now.
ক. sent খ. have sent
গ. shall send
ঘ. had sent
১৪. Choose the correct sentence:
ক. Did they wrote books?
খ. Did they write books?
গ. Did they writing books?
ঘ. Did they have written books?
১৫. I—here since 1980.
ক. live খ. am living
গ. have been living
ঘ. lived
১৬. Smartness—active and energetic.
ক. means to being
খ. means being
গ. means to be
ঘ. meaning to be
১৭. Why—return the money?
ক. you did not
খ. you
গ. did you not
ঘ. you didn’t
১৮. When i looked out of the window,—
ক. it was raining
খ. it were raining
গ. it rained
ঘ. It's raining
১৯. Did you buy any fruit when you—shopping?
ক. go খ. went
গ. gone ঘ. were going
২০. I am tired. I—to bed now. Good night.
ক. will go খ. am going
গ. go ঘ. going
বিভাগঃ D
১। ৩৫% দশমিকে প্রকাশ করো?
ক. ০.০৩৫ খ. ০.৩৫
গ. ৩.০৫ ঘ. সবগুলোই
২। ২০০ টাকার ১২.৫% কত?
ক. ১৫ খ. ২০
গ. ২৫ ঘ. ৩০
৩। একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?
ক. ৮০০ খ. ৭২০
গ. ৯৬০ ঘ. ১২০০
৪। ২৫% দাম কমার পর ২০% দাম বাড়লে মোটের ওপর শতকরা পরিবর্তন কত হবে?
ক. ৫ খ. ১০
গ. ১৫ ঘ. ২০
৫। একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% হকি, ৮০% ক্রিকেট খেলা পছন্দ করে। ওই স্কুলে শতকরা কতজন ছাত্র তিনটি খেলাই পছন্দ করে।
ক. কোনটি নয় খ. ২৫
গ. ৩০ ঘ. ৩৫
৬। একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?
ক. ৭০ খ. ৭৫
গ. ৮০ ঘ. ৮৫
৭। যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৮০% পোশাক শার্ট হয়, তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
ক. ৩ খ. ১২
গ. ৮ ঘ. ৬
৮। ৩০,৫০-এর শতকরা কত অংশ?
ক. ৩০% খ. ৫০%
গ. ৬০% ঘ. ৫৫%
৯। একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে?
ক. ৭০% খ. ৭৫%
গ. ৮০% ঘ. ৮৫%
১০। ৩: ৫-কে শতকরায় প্রকাশ করো।
ক. ৭০% খ. ৬০%
গ. ৩০% ঘ. ৫০%
১১। এক (১) কোন সংখ্যা?
ক। মৌলিক খ। যৌগিক
গ। স্বাভাবিক ঘ। কোনোটিই নয়।
১২। নিচের কোনটি অঋণাত্মক সংখ্যা?
ক. -১
খ. ০
গ. ১
ঘ. কোনোটিই নয়।
১৩। শূন্য (০) কোন সংখ্যা?
ক. পূর্ণসংখ্যা
খ. ধনাত্মক সংখ্যা
গ. ঋণাত্মক সংখ্যা
ঘ. সবগুলোই
১৪। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৯ হলে প্রথম ও শেষ অঙ্কের বিয়োগফল কত?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
১৫। ১২ থেকে ৩২-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
১৬। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
ক. ১৩ খ. ৯৭
গ. ৫৩ ঘ. ৯১
১৭। ১ / ২-এর শতকরা কত ৩ / ৪ হবে?
ক. ১২৬% খ. ১২০%
গ. ১৫০% ঘ. ১৪০%
১৮। নিচের কোনটি ৪৮: ৬০-এর শতকরায় প্রকাশ?
ক. ৪৮% খ. ৬০%
গ. ২৯% ঘ. ৮০%
১৯। কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৫০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
ক. ২৮০০ খ. ২৯০০
গ. ৩০০০ ঘ. কোনোটিই নয়।
২০। নিচের কোনটি অবাস্তব সংখ্যা?
ক. রুট ১০০ খ. -১০০
গ. রুট-১০০ ঘ. কোনোটিই নয়
উত্তর
বিভাগঃ A
১.খ ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.খ ৭.ঘ ৮.খ ৯.গ ১০.গ ১১.খ ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ
বিভাগঃ B
১. ক ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. খ।
বিভাগঃ C
১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. খ
বিভাগঃ D
১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ ২০. ঘ।
.png)
