প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ২০২৪ । মান বন্টন ও বিষয় সমূহ

 মানবন্টন

১. বাংলা- ২০

২. ইংলিশ- ২০

৩. গণিত- ২০

৪. সাধারণ জ্ঞান +দৈনন্দিন বিজ্ঞান +কম্পিউটার-২০

৫. ভাইভা-২০

প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর (কাট মার্কস) কাটা হবে। পরীক্ষার সময় বরাদ্দ ১ ঘণ্টা।

বাংলা (২০)

বাংলা বিষয়ের দুটি অংশ—সাহিত্য আর ব্যাকরণ। বাংলা সাহিত্য থেকে সাধারণত চার-পাঁচটি প্রশ্ন আসে। বাংলার সাহিত্য অংশের জন্য গুরুত্বপূর্ণ টপিকস হলো—প্রাচীন যুগের চর্যাপদ, মধ্যযুগ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রাহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভিন্ন সাহিত্যিকের উক্তি, মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত পত্রিকা ও সাময়িকীর সম্পাদকের নাম ও প্রতিষ্ঠা সাল ইত্যাদি।

বাংলায় ব্যাকরণ অংশ থেকে তুলনামূলক বেশি প্রশ্ন আসে। তাই ব্যাকরণ অংশে বেশি জোর দিতে হবে। এই অংশের গুরুত্বপূর্ণ টপিকস—ব্যাকরণ, বর্ণ ও ধ্বনি, সন্ধি, বাক্য ও বানান শুদ্ধি, দ্বিরুক্ত শব্দ, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ প্রকরণ, কারক ও বিভক্তি, বাক্য প্রকরণ, উপসর্গ, অনুসর্গ, কাল, যতিচিহ্ন, এককথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন ইত্যাদি।


·        ⚫ ব্যাকরণ-১৬ মার্ক

·        ⚫ বাংলা সাহিত্য-৪ মার্ক

১. বর্ণ ও ধ্বনি, দ্বিরুক্ত শব্দ-২

২. সন্ধি- ১

৩. বাক্য শুদ্ধি ও বানান--৩

৪. সমাস- ২ 

৫. প্রকৃতি ও প্রত্যয়-১  

৬. শব্দ-১

৭. বিপরীত শব্দ-১

৮. সমার্থক শব্দ-১

৯. এককথায় প্রকাশ-১

১০.বাগধারা-১

১১.পদ প্রকরণ-২ 

১২. কারক ও বিভক্তি-২ 

১৩. বাক্য প্রকরণ-১

১৪. উপসর্গ, অনুসর্গ-১

১৫. কাল, যতিচিহ্ন-১ 

১৬. আধুনিক যুগ, রবি, নজরুল-১

১৭. পত্রিকার সম্পাদক, ছদ্মনাম, উপাধি-১

১৮. মুক্তিযুদ্ধ গ্রন্থ উপন্যাস-১

ইংরেজি (২০)

ইংরেজির দুটি অংশ—গ্রামার ও লিটারেচার। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, লিটারেচার অংশ থেকে মাত্র দু-তিনটির মতো প্রশ্ন এসেছে। আবার কোনো কোনো পরীক্ষায় একটি প্রশ্নও আসেনি। তবু সেরা প্রস্তুতির জন্য এগুলোও পড়তে হবে; বিশেষ করে বিগত সালে আসা প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিসিএস, নন-ক্যাডারসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেখতে পারলে ভালো হয়। গ্রামার অংশের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিতে হবে।

গুরুত্বপূর্ণ টপিকস: (1) Parts of Speech, (2) Identification of Parts of Speech, (3) Interchange Parts of Speech, (4) Phrase & Idioms, (5) Gerund & Participle, (6) Number & Gender, (7) Preposition, (8) Tense, (9) Degree, (10) Right form or Verb, (11) Voice & Narration, (12) Subject-Verb Agreement, (13) Conditional Sentence, (14) Synonym, Antonym, (15) Spelling, (16) Analogy, (17) Translation ইত্যাদি।

·        ⚫ Grammer-13/14 Marks

·        ⚫ Vocabulary (মুখস্ত part)-6/7 Marks

·        ⚫ Literature-1 Marks

1. Parts of Speech-2 

2. Tense/Right form of verb-1

3. Fill in the blank with appropriate / preposition-3

4. Verb, Gerund, Participle-1

5. Number, Gender-2 

6. Voice-1

7. Narration-2

8. Sentence Correction-2

মুখস্ত part

9. Spelling-1

10. Synonym+antonym-2

11. Idioms & Phrase-2

12. 0ne Word Substitution-1

13. Proverbs/ Translation-1

14. Literature-1

 

গনিত (২০)

গণিতে কিছু নির্দিষ্ট টপিকস থেকে প্রতিবছরই প্রশ্ন আসে। গণিতকে তিনটি অংশে ভাগ করা যায়। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি। তবে পাটিগণিত থেকেই ১০-১২টি প্রশ্ন আসে। তাই এ অংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গণিতের প্রস্তুতির জন্য পঞ্চম-অষ্টম শ্রেণির গণিত বই থেকে পাটিগণিত করবেন। পাটিগণিতের যেসব টপিকস থেকে প্রশ্ন আসে তা হলো—সংখ্যার ধারণা, সুদ-আসল, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, সমানুপাত ও মিশ্রণ, মৌলিক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, বয়স, ভগ্নাংশ, গড়, পরিমাপ, সময় ও দূরত্ব, লসাগু ও গসাগু, নৌকা ও স্রোতের বেগ, ধারা (সিরিজি) ইত্যাদি।

বীজগণিত থেকে সাধারণত তিন-চারটি আসে। বীজগণিতের প্রস্তুতির জন্য যেসব টপিকস বেশি গুরুত্ব দিতে হবে তা হলো—বীজগাণিতিক রাশি, উৎপাদকে বিশ্লেষণ, মান নির্ণয়, এক চলক ও দ্বিচলকবিশিষ্ট সমীকরণ, সূচক, লগারিদম, সেট ইত্যাদি। গণিতের শেষ অংশ হলো জ্যামিতি। জ্যামিতি থেকে তিন-চারটি প্রশ্ন আসে। যেসব টপিকস থেকে প্রশ্ন আসে তা হলো—বাহু ও কোণের পরিমাপ, ত্রিভুজ, চতুর্ভুজ ও বহুভুজ, বৃত্ত ও পরিমিতি। গণিতে নিয়মিত অনুশীলনই সফলতা আনতে পারে।

·        ⚫ পাটিগনিত-১২/১৩ মার্ক

·        ⚫ বীজগনিত-৫/৬ মার্ক

·        ⚫ জ্যামিতি-৪/৫ মার্ক

পাটিগনিত

১. সংখ্যা, মৌলিক সংখ্যা-২

২. দশমিক ভগ্নাংশের অংক-১

৩. শতকরা-১

৪. ল.সা. গু ও গ.সা. গু-১

৫. ঐকিক নিয়ম- ১

৬. অনুপাতঃসমানুপাত-১

৭. ধারা বা অনুক্রম-১

৮. বয়স, গড়ের অংক-২

৯. লাভ-ক্ষতি-১

১০. সুদ-কষা-১

বীজগনিত 

১১. মান নির্ণয় উৎপাদক-২

১১. সরল সমীকরন-১

১২. সূচক ও লগারিদম-১

জ্যামিতি 

১৩. রেখা ও কোণ- ১

১৪. ত্রিভুজ-২

১৫. চতুর্ভুজ, বৃত্তের ধারণা বেসিক সূত্রের অংক সমূহ-১

১৬. পরিমিতি-২

সাধারণ জ্ঞান, কম্পিউটার, দৈনন্দিন বিজ্ঞান (২০)

·        ⚫ বাংলাদেশ-১০ মার্ক

·        ⚫ আন্তর্জাতিক-৫ মার্ক

·        ⚫ বিজ্ঞান-৮ মার্ক

·        ⚫ কম্পিউটার-২ মার্ক

বাংলাদেশ 

বাংলাদেশ বিষয়াবলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিকস হলো—বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন ও সীমানা, পাহাড়-পর্বত, দ্বীপ, উপত্যকা, হ্রদ ও জলপ্রপাত, জনসংখ্যা ও উপজাতি, বাংলাদেশের ঐহিত্য, স্থাপনা, পুরাকীর্তি, নিদর্শন ও সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, প্রাচীন আমল ও ইংরেজ শাসন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, সংবিধান ও প্রশাসনিক কাঠামো, কৃষি, শিল্প, খনিজ ও বনজ সম্পদ, শিল্প-বাণিজ্য, অর্থনীতি ও সমীক্ষা, বাংলাদেশের অর্জন, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতি অঙ্গন ইত্যাদি।

১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা-১

২. জনসংখ্যা, উপজাতি-১ 

৩. বাংলাদেশের এঁতিহ্য, স্থাপনা, নির্দশন-১

৪. প্রাচীন বাংলার ইতিহাস, ইংরেজ ব্রিটিশ শাসন-৩

৫. ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ-৩ 

৬. সংবিধান ও প্রশাসনিক কাঠামো-২

৭. খেলাধুলা, অর্জন, পুরস্কার-১ 

৮. অন্যান্যঃ বাংলাদেশের, জনপদ, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি বিখ্যাত স্থান, জাতীয় দিবস

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বিষয়াবলির জন্য গুরুত্বপূর্ণ টপিকস হলো—পৃথিবী পরিক্রমা, মহাদেশ পরিচিতি, অঞ্চল পরিচিতি, ভৌগোলিক উপনাম, নতুন ও পুরনো নাম, সীমারেখা, প্রণালি, দ্বীপ, সাগর-মহাসাগর, শিল্প-বাণিজ্য ও অর্থনীতি, বিশ্বসভ্যতার ইতিহাস, যুদ্ধবিগ্রহ ও বিপ্লব, চুক্তি, সনদ ও সম্মেলন, আন্তর্জাতিক সংগঠন ও সংস্থা, খেলাধুলা ইত্যাদি।

 ১. মহাদেশ পরিচিতি-১ 

২. ভৌগোলিক উপনাম, সীমারেখা, প্রনালী, দ্বীপ, সাগর, মহাসাগর-১

৩. চুক্তি, সন্মেলন-১ 

৪. সংগঠন, সংস্থা, দেশ মুদ্রা, রাজধানী, জাতিসংঘের অঙ্গসংগঠন-১ 

৫. পুরস্কার, খোলাধুলা ইত্যাদি-১ 

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়াবলি

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়াবলির জন্য গুরুত্বপূর্ণ টপিকস হলো—পদার্থবিজ্ঞান (বিভিন্ন পদার্থের স্বরূপ, পদার্থের অবস্থার পরিবর্তন, বিভিন্ন রাশির একক, বিভিন্ন পরিমাপক যন্ত্র, আলোর প্রকৃতি, শব্দের সীমা, বিভিন্ন রশ্মির ব্যবহার ও প্রভাব, বিভিন্ন শক্তির রূপান্তর, পারমাণবিক শক্তি ও নবায়নযোগ্য শক্তি); রসায়ন বিজ্ঞান (মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু, নিষ্ক্রিয় গ্যাস, পারমাণবিক সংখ্যা, সংকেত, জৈব এসিড, দৈনন্দিন জীবনে ব্যবহৃত পদার্থের সংকেত ও নাম); উদ্ভিদবিজ্ঞান (বিভিন্ন চাষাবাদের বৈজ্ঞানিক নাম, বিভিন্ন ফসলের জাত, বিভিন্ন মৌসুমের শস্য, উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান ও উপাদানের প্রভাবজনিত রোগ); প্রাণিবিজ্ঞান (বিভিন্ন শাখার জনক, রোগ-জীবাণুর আবিষ্কারক, প্রাণিজগতের বৈচিত্র্য), মানবদেহ, সংক্রামক রোগ ও চিকিৎসা, খাদ্য ও পুষ্টি; ভূগোল ও পরিবেশ বিজ্ঞান (পরিবেশদূষণের জন্য দায়ী উপাদান, সৌরজগৎ, গ্রহ-উপগ্রহ, জোয়ার ভাটা, স্থানীয় সময়ের পার্থক্য, ভূপৃষ্ঠের বিভিন্ন পদার্থের উপাদানের পরিমাণ); কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি (কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য, কম্পিউটারের ভাষা, কি-বোর্ড সম্পর্কে ধারণা, সফটওয়্যার ও হার্ডওয়্যার সম্পর্কে ধারণা, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল সম্পর্কে ধারণা, ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট, বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক)।

বিজ্ঞান (৩)

এই টপিক থেকে দু'তিনটি কমন প্রশ্ন আসবে বিগত সাল+ বিসিএস বিগত সাল

কম্পিউটার (১)

এই টপিক থেকে একটি বা দু'টি প্রশ্ন থাকবে বিসিএস বিগত সাল পড়লেই হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম