পিএইচডি (PhD) নিয়ে সর্বাধিক জিজ্ঞাসিত ১২ টি প্রশ্নের উত্তর

পিএইচডি (PhD) এর পূর্ণরুপ Doctor of Philosophy. এটা নিয়ে বন্ধু-বান্ধবীদের অনেক আগ্রহ আছে। কিন্ত অনেকের এই বিষয়ে ভাল ধারণা নেই। তাদের মনে মাঝে মাঝে এইসব বিষয়ে নানা প্রশ্ন উকি দেয়, কিন্ত উত্তর খুজে পায়না। তাদের জন্য জনপ্রিয় সাইট Quora থেকে ১২ টি প্রশ্নের উত্তর এখানে সন্নিবেশিত করা হল। আশাকরি অনেকের কাজে লাগবে।

01. পিএইচডি করার সুবিধা কী কী?

উত্তরঃ যদি সত্যি আপনি বিশাল কিছু একটা করে ফেলবো অথবা যুগান্তকারী আবিষ্কার করে নোবেল পাবো এই রকম প্রত্যাশা না করে, শুধুমাত্র নতুন কিছু জানা, নতুন কিছু শেখার আনন্দে খুব সততার সাথে পিএইচডি করতে পারেন, আমি নিশ্চিত ১০০% আত্মতৃপ্তি আপনি অনুভব করবেন। এটা, সত্যি কথা যে পিএইচডি অনেক সময় সাপেক্ষ, অনেক বাঁধাও অতিক্রম করতে হয়। কিন্তু এই ৫/৬ বছরে শুধু বৈজ্ঞানিক সত্যই নয়, জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও আপনি পাবেন। [Full Answer: https://bn.quora.com/pieicadi-karara-subidha-ki-ki]

02. পিএইচডি পেতে কী দরকার?

উত্তরঃ আপনি যে বিষয়ে পি এইচ ডি করতে চান সেই বিষয়ে আপনাকে স্নাতক উত্তর ডিগ্রী (মাস্টার্স) থাকতে হবে। সাথে মাস্টার্সে পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকলে খুবই ভালো হয়। পি এইচ ডি তে ভর্তি হতে হলে, আপনার যদি NET ( ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) বা SET (স্টেট এলিজিবিলিটি টেস্ট ) কোয়ালিফাই করা থাকে তাহলে আপনি সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারেন, যদি না থাকে তবে আপনাকে নির্দিষ্ট ইউনিভার্সিটির রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দিয়ে সেটা কোয়ালিফাই করতে হবে তারপর আপনি ইন্টারভিউ দিতে পারবেন। [Full Answer: https://bn.quora.com/পিএইচডি-পেতে-কী-দরকার]

03. চুয়েট বিশ্ববিদ্যালয়ে কি পিএইচডি করা যায়?

উত্তরঃ হ্যাঁ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৮টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটের (https://www.odhikar.news/education/3095/চুয়েটে-পিএইচডির-সুযোগ) অধীনে পিএইচডি করার সুযোগ রয়েছে। [ইউসুফ মুন্না]

04. পিএইচডি করার কি নির্দিষ্ট কোনো বয়স আছে? বেশি বছর বয়সে (৪০ বা তার বেশি) পিএইচডি করলে কি কোনো চাকরি পাওয়া যেতে পারে?

উত্তরঃ নাহ নেই! উন্নত বিশ্বে প্রচুর লোক এই বয়সে পি,এইচ, ডি, করে। আসলে, সত্যি কথা বলতে, সেখানে বেশির ভাগ লোকই রিটায়ারমেন্ট এর কাছা কাছি যেয়ে পি,এইচ, ডি, করে।  [Full Answer: https://bn.quora.com/pieicadi-karara-ki-nirdista-kono-bayasa-ache-besi-bachara-bayase-40-ba-tara-besi-pieicadi-karale-ki-kono-cakari-paoya-yete-pare]

05. আজকাল অনেক মাস্টার্স, পিএইচডি করা উচ্চ শিক্ষিত মানুষের মধ্যেও সাধারণ মানবিক গুণাবলীর অভাব দেখা যায় কেন?

উত্তরঃ শিক্ষা দুই ধরনের। জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানো। আর একটা হলো সার্টিফিকেট অর্জন। তাই শিক্ষিত লোকেরাও দুইভাগে বিভক্ত। [Full Answer: https://bn.quora.com/আজকাল-অনেক-মাস্টার্স]

06. একজন নব্য পিএইচ.ডি শিক্ষার্থীর জন্য কোন কোন জিনিসগুলি জানা খুবই প্রয়োজন?

উত্তরঃ পিএইচডি এর পুরো অর্থ কি "ডক্টর অফ ফিলোসফি" জানেন! সবার প্রথমে আপনার এই নামটাই ভুলে যাওয়ার প্রয়োজন। ভর্তি হয়ে যাওয়ার পর থেকে ওই নাম পরিবর্তিত হয়ে "পায়ে হাতে ধরা"। কার? তা নিশ্চয়ই আর নতুন করে বলে দিতে হবে না। এছাড়াও- নিজের চাওয়ার ব্যাপারে সৎ হোন, কী করছেন জেনে নিন, আপনার পিএইচডি উপদেষ্টার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, সৃষ্টির আনন্দ খুঁজুন, পরিশ্রম করাকে শাস্তি ভাববেন না, মনের যত্ন নিন, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। [Full Answer: https://bn.quora.com/একজন-নব্য-পিএইচ-ডি]

07. এমফিল ও পিএইচডি'র মধ্যে পার্থক্য কী? বর্তমানে স্নাতকোত্তরের পর শিক্ষার্থীরা এমফিল করতে ততটা আগ্রহী হন না কেন?

উত্তরঃ এমফিল ও পিএইচডি'র মধ্যে পার্থক্য কী?

ব্রিটিশ উচ্চশিক্ষা পদ্ধতি অনুযায়ী এম,ফিল, (M.Phil.) হচ্ছে (post-Masters) স্তরের ২-বছর মেয়াদী গবেষণাভিত্তিক পড়াশোনা।

ব্রিটিশ উচ্চশিক্ষা পদ্ধতি অনুযায়ী পি,এইচ,ডি, করতে চাইলে প্রথমে এম,ফিল, কোর্স সম্পন্ন করতে হয়।

আমেরিকান পদ্ধতিতে পি,এইচ,ডি, করতে চাইলে এম,ফিল, করার কোন ব্যাবস্থা/প্রয়োজন নেই। ফলে সেখানে পি,এইচ,ডি, ৪-৫ বছর মেয়াদী কোর্স। অপরদিকে, ব্রিটিশ পদ্ধতিতে পি,এইচ,ডি, ৩ বছর মেয়াদী কোর্স।

বর্তমানে স্নাতকোত্তরের পর শিক্ষার্থীরা এমফিল করতে ততটা আগ্রহী হন না কেন?

কোন দেশের প্রেক্ষাপটে বলছেন? বাংলাদেশ?

সহজ উত্তর হচ্ছে উন্নত দেশে এম,ফিল,/পি,এইচ,ডি, করলে বৃত্তি/বেতন হিসাবে টাকা পাওয়া যায়। বাংলাদেশে টাকা তো দেয়ইনা, উল্টো টাকা খোরচ হয়।

এছাড়া, বাংলাদেশে এম,ফিল,/পি,এইচ,ডি, তে চাকরির বাজারে কোন মূল্য-বৃদ্ধি হয়না। বরং, বয়স বাড়ার কারণে মূল্য কমে।

এছাড়াও, বাংলাদেশে এম,ফিল, কে কোন আলাদা ডিগ্রী হিসাবে মুল্যায়ন করা হয়না। এম,ফিল, কে মনে করা হয় “অসমাপ্ত পি,এইচ, ডি”। কাজেই, এর দ্বারা যোগ্যতাতো বাড়েইনা, বরং কমে।

08. জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষে কি বিদেশে স্নাতকোত্তর, পিএইচডি করার সুযোগ আছে?

উত্তরঃ অবশ্যই আছে। এজন্য সচেষ্ট থাকতে হবে অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মতোই। [
মোঃ নাজমুল ইসলাম]

09. পিএইচডি গবেষণায় উপদেষ্টার ভূমিকা কী?

উত্তরঃ উপরে স্রষ্টা সর্বশক্তিমান, আর পৃথিবীতে শক্তিমান সুপারভাইজর। এই লাইনে উনি আপনার ভগবান বলতে পারেন। [মাসরুফ হোসেন]

10. শুধু অনার্স ডিগ্রি থাকলে, মাস্টার্স না করেও কি পিএইচডি ডিগ্রির জন্য পড়াশুনো করা যায়?

উত্তরঃ হ্যা, অনার্স ডিগ্রি থাকলে মাস্টার্স না করেও পিএইচডি ডিগ্রির জন্য পড়াশোনা* করা যায়। এর উদাহরণ আমি নিজে। আমি মাস্টার্স না করেও, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে যুক্তরাষ্ট্রে পিএইচডি করেছি। আমি পিএইচডি’র জন্য আবেদন করি চতুর্থ বর্ষে থাকতে। সুতরাং আমি যখন পিএইডি’র জন্য এডমিশন (admission) পাই, তখন সেটি পেয়েছি অনার্সের প্রথম তিন বছরের ফল দিয়ে।

নর্থ আমেরিকা’র পিএইচডিতে গবেষণাকে বেশ প্রাধান্য দেয়া হয়। যে কারণে পিএইচডি’তে যে কোর্সগুলোই করতে হয় যেগুলো একজনের গবেষণার সাথে সম্পর্কিত। আর প্রকৌশল সম্পর্কিত বিষয়ে পিএইচডি’র কোর্স কারিকুলাম ব্যাচেলরের কোর্স কারিকুলাম থেকে অনেকটাই ভিন্ন। এ কারণে পিএইচডি’র পড়াশোনা বলতে গেলে নতুন করে শুরু করতে হয়। মাস্টার্স থাকলে পিএইচডি’র কোর্স রিকোয়ারমেন্ট (requirements) থেকে দুয়েকটা কোর্স কম করা যায় বটে, তবে তাতে বিশেষ লাভ হয় না।

তবে এটা শুধু নর্থ আমেরিকা, বিশেষত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রযোজ্য। কিছু কানাডিয়ান বিশ্ববিদ্যালয় আছে যেখানে মাস্টার্স থাকলে এডমিশন পেতে সুবিধা হয়। আর ইউরোপে যতদূর জানি পিএইচডি করতে মাস্টার্স থাকতেই হয়।

সুতরাং উত্তরটা হচ্ছে ব্যাপারটা নির্ভর করে কোন দেশের বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রাম তার উপরে। অন্ততঃ ইঞ্জিনিয়ারিং বিষয়ের ক্ষেত্রে, মাস্টার্স থাকা না থাকা কোন পার্থক্য তৈরি করে না। [প্রতীক দাশ]

11. একটি বাক্যের মধ্যে আপনার পিএইচডি থিসিস বর্ণনা করুন?

উত্তরঃ জীবন্ত দেহের মত, আমাদের তৈরি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যাতে ব্যথা অনুভব করতে পারে, সে’জন্য কৃত্রিম নিউরাল ম্যাপিংয়ের মাধ্যমে বিভিন্ন ক্ষতি এবং তাদের প্রতিক্রিয়াগুলির মধ্যে সম্পক তৈরি করা হয়েছে, যেখানে

পারশিয়াল ডিফারেনশিয়াল ইকুএসানকে সংখ্যাসূচকভাবে সমাধান করার জন্য ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিসের ব্যবহার করা হয়েছে, এবং

প্রতিক্রিয়াগুলির পরিমাপের জন্য পর্যবেক্ষণ সিস্টেমগুলিতে সেন্সিং এবং অ্যাকচুয়েশনয়ের জন্য ম্যাগনেটোস্ট্রিটিভ স্মার্ট মেটিরিয়াল ব্যবহার করা হয়েছে যা ইলেক্ট্রোম্যাগনেটিক ডোমেইনের সাথে মেকানিক্যাল ডোমেইনকে সংযুক্ত করে। [Debiprasad Ghosh]

12. ডিগ্রী পাস করার পর কি পিএইচডি করা যায়?

উত্তরঃ পি.এইচ.ডি মানে হল নিজের একটা রিসার্চ পেপার তৈরী করা। সেটি কখনো অর্ধেক জ্ঞান নিয়ে করা সম্ভব নয়। এর জন‍্য দরকার অধ‍্যাবসায়। নূন‍্যতম যোগ‍্যতা মাস্টার্স লাগবেই। আর ভারতে সম্ভবত মাস্টার্সে ৫৫% নম্বর লাগে।

মাস্টার্স এর পর CSIR NET, JRF NET এই পরীক্ষাগুলি উত্তীর্ন করতে পারলে পি.এইচ.ডি করা যায়। আপনি দেশের বাইরের বিশ্ববিদ‍্যালয় গুলিতে ও আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে আবেদন এর নিয়ম আমার জানা নেই। বাংলাদেশের কথা ঠিক জানিনা তবে এখন ভারতে MS- Phd dual degree করা যায়। অর্থাৎ আপনার পাঁচবছরের কোর্স এর মধ‍্যে প্রথম দুইবছর বরাদ্দ থাকবে মাস্টার্স এর জন‍্য আর শেষের তিন বছর পি.এইচ.ডি র জন‍্য।অবশ‍্য ই dual degree কেবলমাত্র বিজ্ঞানভিত্তিক বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ‍্য। [শ্রেয়া দাস]

13. পিএইচডি ডিগ্রি কি খুব ব্যয়বহুল?

উত্তরঃ আপনি কোথা থেকে পিএইচডি করছেন প্রাথমিকভাবে তার ওপর নির্ভর করে ব‍্যয়ের পরিমাণ। আপনি স্কলারশিপ পেয়েছেন কিনা সেটাও একটা বিষয়।

আমেরিকা যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোথাও উচ্চশিক্ষার হালচাল আমার তেমন জানা নেই। আমেরিকায় পিএইচডি করতে চাইলে খুব কম খরচেও করা যায়। উদাহরণ আমি নিজেই। কিছুটা স্কলারশিপ পেয়েছিলাম, কিন্তু মূলত বাবা-মা'র টাকার ওপর ভরসা করেই পড়তে এসেছিলাম বছরদশেক আগে। আসার অল্পদিনের মধ্যেই বাড়ি থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়। তখন কিছুটা গার্লফ্রেন্ডের কাছে হাত পেতে, কিছুটা স্থানীয় ব‍্যাপটিস্ট চার্চের দানে, আর বেশিরভাগ খরচটাই আমি লুসিল'সে ওয়েট্রেসের চাকরি করে চালিয়েছি। যথাসময়ে পিএইচডি সম্পূর্ণ করতে আমাকে টাকার অভাবে পড়তে হয় নি। [উত্তর দিয়েছেনঃ অদিতি কোল

পিএইচ.ডি.(মনোবিদ‍্যা), টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটি]



আপনার বন্ধুদের সাথে ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না।



12 মন্তব্যসমূহ

  1. ২ বিষয় এর উপর মাস্টার্স শেষ করে কি আামি সেই ২ বিষয় এর উপর পিএইচডি করতে পারবো?

    উত্তরমুছুন
  2. উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স। এ ক্ষেত্রে পি এইচ ডি করার কোনো সুযোগ আছে কি?

    উত্তরমুছুন
  3. পিএইচডি র ক্ষেত্রগুলো কি কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই গুলা ছাড়া আরো কিছু বিষয় থাকতে পারে।
      Engineering,
      Computer Science,
      Chemistry,
      Technology,
      Mathematics,
      Agriculture,
      Management,
      Physics,
      Accounting,
      Education,
      Economics,
      Law & Jurisprudence,
      Business,
      Biological,
      Environmental Studies,
      Administration,
      IT,
      Humanities,
      Medicine,
      Pharmacy,
      Food and Nutrition,
      Finance & Banking,
      Biomedicine,
      Architecture,
      Communication,
      Sociology,
      Marketing,
      Health,
      Psychology,
      History,
      Philosophy,
      Arts,
      Journalism,
      Earth Sciences,
      Ecology,
      Applied Sciences & Professions,
      Natural Sciences,
      Philology,

      মুছুন
  4. মেডিক্যালে সায়েন্স থেকে ব্যাচেলর করে (এমবিবিএস এর পর) অন্য কোনো বিষয়ে মানে নন মেডিক্যালে বিষয়ে কি PhD করার সুযোগ আছে?

    উত্তরমুছুন
  5. আমি অনার্স শেষ করেছি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে । মাস্টার্স শেষ করেছি সমাজ বিজ্ঞান নিয়ে। আমি কি পিএইচডি করতে পারব সমাজ বিজ্ঞানের উপর?

    উত্তরমুছুন
  6. এমফিল এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য কি পরিক্ষা দিতে হবে নাকি নূন্যতম সকল যোগ্যতা থকলেই হবে।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম