Eye Exercise & More

আপনি যদি কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থাকার লোক হন, তাহলে নিশ্চয়ই এতোদিনে চোখ ধরা, মাথা ব্যথা, চোখে ঘোলা দেখা ইত্যাদি সমস্যায় পড়েছেন। যারা এখনও এই সমস্যায় পড়েননি তারাও হয়তো অচিরেই ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি হারাতে থাকবেন। ব্যবহারকারীদের দৃষ্টিশক্তি রক্ষার স্বার্থে আমি এখানে কিছু ব্যায়াম দিলাম।
------------------------------------------------------------------
যখন আপনি ব্যায়ামগুলো করবেন তখন ব্যায়ামগুলোর মাঝে কয়েক সেকেন্ড সময় চোখের পলক ফেলে রিল্যাক্স করুন।
চোখের ব্যায়াম - ১
১. আরাম করে (পিঠ সোজা করে) বসুন;
২. আপনার দুই হাতের তালু দিয়ে চোখ ঢাকুন, চাপ দেবেন না;
৩. এখন ৩০ সেকেন্ড অন্ধকার উপভোগ করুন।
পুরোটা সময় নিঃশব্দে গভীর শ্বাস প্রশ্বাস নিন।
চোখের ব্যায়াম - ২
১. আগের অবস্থানে বসুন;
২. সোজা সামনে তাকান;
৩. উপরে তাকান, ৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৪. আবার সামনে তাকান;
৫. এবার নিচে তাকান, ৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৬. আবার সামনে তাকান।
এভাবে ৫ বার করুন।
চোখের ব্যায়াম - ৩
১. আগের অবস্থানে বসেই...
২. সামনে তাকান;
৩. ডানে তাকান, ৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৪. সামনে তাকান;
৫. বামে তাকান, ৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৬. আবার সামনে তাকান।
এভাবে ৫ বার করুন।
চোখের ব্যায়াম - ৪
আপনার যদি সময় থাকে, তবে ২ ও ৩ নম্বর ব্যায়ামের মতো আরো ব্যায়াম করতে পারেন। উপরে বামে তারপর নিচে ডানে, আবার উপরে ডানে তারপর নিচে বামে কোনাকুনি তাকিয়ে একইভাবে ব্যায়াম করতে পারেন। এতে আপনি বাড়তি উপকার পাবেন।
চোখের ব্যায়াম - ৫
১. চোখের পাতা পুরোপুরি বন্ধ করুন;
২. ৫ সেকেন্ড থাকুন।
৩. চোখের পাতা পুরোপুরি খুলুন, রিল্যাক্স করুন;
৪. ৫ সেকেন্ড থাকুন।
এভাবে ৫ বার করুন।
চোখের ব্যায়াম - ৬
১. এবার চোখ বামদিকে ৫ বার ঘুরান, (ঘড়ির কাটার উল্টো দিকে
২. সামনে তাকান, রিল্যাক্স করুন
৩. আবার ডানদিকে ৫ বার ঘুরান, (ঘড়ির কাটা যেদিকে ঘুরে
৪. রিল্যাক্স করুন।
চোখের ব্যায়াম - ৭
১. নাকের ডগায় তাকান, চোখ ক্রস হবে, তাতে সমস্যা নেই;
২. ৩ সেকেন্ড থাকুন;
৩. রিল্যাক্স করুন।
৪. ছাদের দিকে তাকান, মাথা সোজা রেখে;
৫. ৩ সেকেন্ড থাকুন।
এভাবে ৫ বার করুন।
চোখের ব্যায়াম - ৮
১. কাছের কোন বস্তুর দিকে ফোকাস করুন, যেমন কিবোর্ডের ঊপরের বাটনটা;
২. এভাবে ২ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৩. এবার জানালা দিয়ে দূরে তাকান, দূরের কোন জিনিষকে ফোকাস করুন;
৪. এভাবে ২ সেকেন্ড তাকিয়ে থাকুন।
এভাবে ১০ বার করুন।
চোখের ব্যায়াম - ৯
১. রুমের এক কোণে দাড়ান অথবা যেখানে বসে আছেন বসেই...
২. রুমের বিভিন্ন জিনিষ দেখুন, ফোকাস করুন;
৩. টেবিল, চেয়ার, ঘড়ি, শোপিস, দরজা, জানালা সবদিকেই এভাবে ফোকাস করুন।
এভাবে এক মিনিট কাটান।
আরো কিছু কথা
= ব্যায়ামের বাইরেও - কিছুক্ষণ পর পর হাত মুখ ধোন, চোখে পানি দিন।
= চোখের পাতা ও আশেপাশে হালকা ম্যাসাজ করতে পারেন, তাতে আরাম পাবেন।
= চোখের পলক ফেলুন নিয়মিত।
= পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’ খান। ভিটামিন ট্যাবলেটের চেয়ে vegetable বেশি উপকারী।
= পর্যাপ্ত সময় ঘুমান।
অনেকের চাকরীই depend করে কম্পিউটারের সামনে বসার উপর। তাদের দৃষ্টিশক্তি রক্ষার ক্ষেত্রে ব্যায়ামগুলো উপকারী হবে বলে আশা করা যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম